জেলা প্রশাসন
বিদ্যুৎ সাশ্রয়ে মুন্সীগঞ্জে রাত ৮টার পর দোকান বন্ধের নির্দেশ
জাতীয়ভাবে জ্বালানি সংকটের মধ্যে মুন্সীগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় ও যথাযথ বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর শপিংমল ও দোকানপাট খোলা রাখলে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সাথে জেলার কোল্ড স্টোরেজ ও শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় রচনা, আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা
প্রধানমন্ত্রী ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে কুমিল্লায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বগুড়ায় জুলাই শহীদ দিবস পালিত, সভায় শহীদদের আত্মত্যাগ স্মরণ
জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়ায় পৃথক কর্মসূচির আয়োজন করেছে বগুড়া মহানগর বিএনপি ও জেলা প্রশাসন। দিনব্যাপী কর্মসূচিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া এবং আলোচনা সভার মাধ্যমে তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। বক্তারা শহীদ পরিবারের সম্মান নিশ্চিত করার পাশাপাশি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
জুলাই শহিদ দিবসে বরিশালে শ্রদ্ধা নিবেদন, র্যালি ও আলোচনা সভা
জুলাই শহিদ দিবস উপলক্ষে বরিশালে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শহিদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জামালপুরে ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা
জামালপুরে জেলা পর্যায়ে আগামী ৩০ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে সাত দিনব্যাপী জেলা বৃক্ষ মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণ উৎসাহিত করতে আয়োজিত এই মেলায় ৩০টি স্টল অংশ নেবে।